সকালে নিখোঁজ, বিকেলে মেঘনায় মিলল সাড়ে তিন বছরের সাইফার লাশ

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৯:৩৭

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাড়ির আঙিনায় খেলতে গিয়ে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর মেঘনা নদী থেকে সাড়ে তিন বছরের শিশু সাইফার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত সাইফা উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের বাসিন্দা আসাদ মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির নানার বাড়ি মেঘনা নদীর তীরে অবস্থিত। রোববার সকালে শিশু সাইফা খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিংও করা হয়। বিকেল পাঁচটার দিকে স্থানীয়রা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।

বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। সকালে শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবার ও স্থানীয়রা বিভিন্ন ভাবে খোঁজাখুঁজি এবং এলাকায় মাইকিং করেন। বিকেলে মেঘনা নদী থেকে শিশুটির লাশ উদ্ধারের বিষয়টি জানতে পেরেছি।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন জানান, 'বিষয়টি আপনাদের মাধ্যমে প্রথম শুনলাম। আমি বিস্তারিত খোঁজ নিয়ে দেখছি।

ইত্তেফাক/এমএএম