উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি ইয়াসমিন আহমেদ

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৩:২১

নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউইএ)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের চামড়া ব্যবসায়ী ও উদ্যোক্তা ইয়াসমিন আহমেদ।

গত ২৫ জুলাই ঢাকায় অনুষ্ঠিত নির্বাচনে আগামী দুই বছরের জন্য ইয়াসমিন আহমেদ ডব্লিউইএ-এর সভাপতি নির্বাচিত হন।

নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে সম্প্রতি ঢাকার বারিধারা কসমোপলিটন ক্লাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে।

উল্লেখ্য, ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ডব্লিউইএ-এর প্রতিষ্ঠাতা মরহুমা রোকেয়া আফজাল রহমান বাংলাদেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অন্যতম অগ্রদূত ছিলেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও উদ্যোগে প্রতিষ্ঠিত ডব্লিউইএ দীর্ঘদিন ধরে দেশের নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক বিকাশ ও অর্থনৈতিক ক্ষমতায়নে কাজ করে আসছে। অনুষ্ঠানে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি: ইয়াসমিন আহমেদ; সিনিয়র সহ-সভাপতি: নীলুফার সিদ্দীকা; সহ-সভাপতি: আনিজা চৌধুরী; সাধারণ সম্পাদক: মাহজাবীন আখতার নাজিয়া; যুগ্ম সাধারণ সম্পাদক: ফাহমিদা সুলতানা অ্যান্থনি; কোষাধ্যক্ষ: আকলিমা সুলতানা সনি; যুগ্ম কোষাধ্যক্ষ: আরশিয়া নাজ তাবাসসুম

পরিচালক পদে রয়েছেন: রোকসানা আনোয়ার, আয়েশা সিদ্দীকা, সীমা আতিয়া রেজা, রুম্মানা পারভীন ও ফারহানা এস. চৌধুরী।

উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন- খাদিজা আফজাল (উদ্যোক্তা), শীজান খান (উদ্যোক্তা ও ডব্লিউইএ-এর সদ্য সাবেক সভাপতি), কওসার জাহান ফরিদা মনি (উদ্যোক্তা), নীলুফার করিম (ফ্রিল্যান্স কনসালট্যান্ট ও জেন্ডার ও ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ) এবং ড. রুবিনা হুসাইন (ব্যবস্থাপনা পরিচালক ও সেন্টার প্রধান, ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটালিটি—(আইএইচএমএইচ)।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছরে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ, নেটওয়ার্কিং, নেতৃত্ব বিকাশ ও অর্থনৈতিক ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে ডব্লিউইএ-কে আরও গতিশীল, শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

ইত্তেফাক/এএইচপি