শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৪:৪৯

শিবগঞ্জ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। নিহতরা হলো শাহাবাজপুর ইউনিয়নের  বালিয়াদিঘী গ্রামের মোঃ জমির উদ্দিনের ছেলে মোঃ আবু হায়াত (৩৫) ও একই গ্রামের মোঃ সাদিকুল ইসলামের ছেলে মোঃ হাবিব(২০)।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর-টাকশালদিঘী এলাকায় নির্মাণাধীন কালভার্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার  অফিসার ইনচার্জ  মোঃ মতিউর রহমান জানান, ১৮আগষ্ট সকাল পাঁচটার দিকে কানসাট বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন আবু হায়াত ও হাবিব। পথে মুসলিমপুর-টাকশালদিঘী সড়কের কালভার্টের কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল্লাহিল কাফি জানান, ভোর ৫টার দিকে দুজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/এমএএম