ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৫০৬ জন, সবচেয়ে বেশি মিরপুরে

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১৩:১৭

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় রাজধানীতে অভিযান চালিয়ে ৫০৬ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৫৫টি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৫ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪৫ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৬৫ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৭ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৪১ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১২০ জন, গুলশান বিভাগ কর্তৃক ৯৩ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৬৩ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৭ জন গ্রেপ্তার করা হয়। অভিযানকালে ২টি সুইচ গিয়ার, ২৭ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ২৩১ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, ১টি এনা বাস, ১টি ট্রাক, ১৭টি মোটরসাইকেল, ৮টি মোবাইল ফোন, ৫৯৭.৭৩ গ্রাম স্বর্ণালংকার, ২ লক্ষ ৬৭ হাজার চোরাই টাকা, ৪ ভরি ১৫ আনা ৫ রতি চোরাই স্বর্ণালংকার ও ২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

ইত্তেফাক/এনটিএম