বিপজ্জনক পদক্ষেপ নিচ্ছে তুরস্ক, হুঁশিয়ারি ইসরায়েলের

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১৩:২০

সিরিয়া ইস্যুতে আঙ্কারা বিপজ্জনক পদক্ষেপ নিচ্ছে বলে মন্তব্য করে তুরস্ককে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি জানান, দেশের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন কোনো গোষ্ঠীকে ছাড় দেবে না ইসরায়েল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কাটজ উল্লেখ করেন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান সিরিয়ায় বিপজ্জনক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন, যা সিরিয়ার সঙ্গে দেশটির সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক পরিণতি ডেকে আনতে পারে।

নিজের আত্মরক্ষার সক্ষমতাকে পরীক্ষা না করার পরামর্শ দিয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে তুর্কি জাতীয় সংসদে অবাস্তব ও কল্পনানির্ভর বক্তব্য অব্যাহত রাখা এরদোগানের জন্য শ্রেয় হবে, কারণ আত্মরক্ষায় ইসরায়েলের সংকল্প পরীক্ষা করার চেষ্টা করা ঠিক হবে না।’

সূত্র: মিডল ইস্ট আই

ইত্তেফাক/টিএইচ