পাঁচ মাস ধরে চলা যুদ্ধে জয়লাভ করতে না পেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইরানকে নিঃশেষ করতে ‘অ্যানাকোন্ডা কৌশল’ প্রয়োগ করছেন বলে মন্তব্য করেছেন তেহরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষক আলী আকবর দারেইনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই বিশ্লেষণ তুলে ধরেন।
আলী আকবর দারেইনি জানান, সরাসরি সামরিক আঘাত হানার আগে শত্রুকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শ্বাসরোধ করে দুর্বল করাই হলো এই কৌশলের মূল লক্ষ্য। তিনি বলেন, ‘যেভাবে অ্যানাকোন্ডা সাপ শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যা করে, যুক্তরাষ্ট্রও ঠিক একই কৌশল অনুসরণ করছে, কারণ বিগত পাঁচ মাসে তাদের গৃহীত পদক্ষেপগুলো ব্যর্থ হয়েছে।’
তবে এই বিশ্লেষক জোর দিয়ে বলেন, ইরান অতীতে যেমন একাধিক নিষেধাজ্ঞা প্রতিহত করেছে, এবারও তেমনি টিকিয়া থাকবে। তার মতে, ডোনাল্ড ট্রাম্প এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছেন যা তিনি যেমন জিততে পারছেন না, তেমনি বেরও হতে পারছেন না।
সূত্র: আল জাজিরা

