রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের প্রেস বিফ্রিংকালে এ কথা বলেন তিনি।
চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতির শপথগ্রহণের পর তিনি আর এমপি বা মন্ত্রী নন। তখন থেকে তিনি মহামান্য রাষ্ট্রপতি। শূন্য আসনে পুনরায় ভোটগ্রহণ হবে।
জামায়াতের আলোচিত এমপি গাজী নজরুল ইসলামের ভোট প্রদান নিয়ে চিফ হুইপ বলেন, এটি তার দল তথা জামায়াতে ইসলামী বলতে পারবে।
এদিকে বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ যেহেতু সংসদ সদস্য সেহেতু তিনিও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করবেন বলে জানান চিফ হুইপ।

