ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ ‘সবচেয়ে কার্যকর হাতিয়ার’: জেডি ভ্যান্স

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১৪:১১

ইরানের বিরুদ্ধে চলা লড়াইয়ে যুক্তরাষ্ট্রের নতুন এক ধাপে প্রবেশ করেছে এবং তেহরানকে দমনে অর্থনৈতিক চাপ প্রয়োগকেই ওয়াশিংটনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ‘দ্য ক্লে ট্র্যাভিস অ্যান্ড বাক সেক্সটন শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স জানান, বর্তমানে তারা এমন একটি নতুন পর্যায়ে রয়েছেন যেখানে ইরানের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করাই তাদের সবচেয়ে কার্যকর উপায়।

তিনি আরও বলেন, ‘আমরা এই প্রক্রিয়া অব্যাহত রাখব। আমরা যদি পর্যাপ্ত তেল ও গ্যাস বাজারে আনতে পারি, তবে তা জ্বালানি পাম্পে এবং সার্বিক জ্বালানি মূল্যে আমেরিকার জনগণকে কিছুটা স্বস্তি দেবে।’

সূত্র: মিডল ইস্ট আই

ইত্তেফাক/টিএইচ