ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শামীম কায়সার লিংকন

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ২৩:৪৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তিনি ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। তাকে শপথ পড়ান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে নতুন মন্ত্রিসভা সম্প্রসারণের অংশ হিসেবে শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছিল। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে বর্তমানে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। এতদিন মন্ত্রণালয়টিতে কোনো প্রতিমন্ত্রী ছিলেন না।

নতুন মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়া সদস্যদের শপথের মধ্য দিয়ে সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি আনুষ্ঠানিক রূপ পেল।

ইত্তেফাক/এসজে