বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বিশাল দরপতন

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৮:২৩
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা কমছে। বুধবার (২৬ আগস্ট) নতুন লেনদেনে ব্র্যান্ড ক্রুড ফিউচারসের দাম ২ দশমিক ০ শতাংশ বা ১ দশমিক ৭৮ ডলার কমে প্রতি ব্যারেল ৮৬ দশমিক ৮০ ডলারে পৌঁছেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ৮ শতাংশ বা ১ দশমিক ৪৯ ডলার হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৮০ দশমিক ৮৭ ডলারে নেমেছে। এর আগে গত মঙ্গলবার উভয় আন্তর্জাতিক তেল সূচকের দাম ৩ শতাংশেরও বেশি কমেছিল।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়ার নতুন সম্ভাবনা তৈরি হওয়ায় জ্বালানি তেলের বাজারে এই দরপতন ঘটেছে। প্রতিবেশী ওমানের সঙ্গে সামুদ্রিক পথটি পরিচালনার বিষয়ে ইরান নতুন করে আলোচনা শুরু করেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

সূত্র: আল জাজিরা
ইত্তেফাক/টিএইচ