পুলিশে সাড়ে ১৪ হাজার নতুন নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৯:২১

বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজারের বেশি লোকবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পূর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশে নতুন করে চার হাজার নিরস্ত্র এসআই ছাড়াও ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।’

পাশাপাশি পুলিশ বাহিনীর পরিবহন সমস্যা সমাধানের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে অর্গানোগ্রাম অনুযায়ী পুলিশের প্রয়োজনীয় যানবাহন ও জলযানের বিদ্যমান ঘাটতি রাজস্ব বাজেটের আওতায় ক্রয় করে মেটানো হবে।

ইত্তেফাক/এটিএন