কুয়েতি সেনাদের প্রশিক্ষণ দেবে পাকিস্তানি সামরিক বাহিনী

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ২৩:৫৫

পাকিস্তান ও কুয়েতের মধ্যে একটি নতুন প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আলি আবদুল্লাহ আল-সেলিম আল সাবাহর পাকিস্তান সফরকালে এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পাকিস্তান টিভির তথ্যের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই চুক্তির অধীনে কুয়েতের সামরিক ও প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধিতে সরাসরি সহায়তা করবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী।

কুয়েতের প্রতিরক্ষামন্ত্রীর পাকিস্তান সফরের সময় দুই দেশের মধ্যে এই সামরিক সহযোগিতা চুক্তিটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়। পাকিস্তান টিভি আরও জানিয়েছে, চুক্তির আওতায় সামরিক প্রশিক্ষণের পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনা এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে প্রতিরক্ষা সহযোগিতার অন্যান্য ক্ষেত্রেও কুয়েতকে সাহায্য করবে পাকিস্তান

উল্লেখ্য, চলমান সংঘাতের মধ্যে কুয়েতের আহমেদ আল-জাবের ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে সম্প্রতি একাধিকবার হামলা চালিয়েছে ইরান। মার্কিন হামলার প্রতিশোধ হিসেবেই এসব অভিযান চালানো হচ্ছে বলে দাবি করে আসছে তেহরান।

সূত্র- আল-জাজিরা

ইত্তেফাক/এমএসআর