ফরিদপুরে হামে আক্রান্ত ৫ হাজার ছাড়াল, মৃত্যু ২১

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৩:৫৭

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত জেলার স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ৫ হাজার ৫৯ জন হামের রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে হামে আক্রান্ত হয়ে সর্বমোট ২১ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ১৮ জন হামের রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে পুরোনোসহ মোট ৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং একই সময়ে ২০ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। অন্যদিকে, ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি না হলেও পুরোনো ১৯ জন রোগী এখনও চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা-ভিত্তিক আক্রান্তের তথ্যে দেখা যায়, আলফাডাঙ্গায় ২৮, বোয়ালমারীতে ২৫, সালথায় ২৩, চরভদ্রাসনে ১৭, সদরপুরে ১৪, ভাঙ্গায় ১২, মধুখালীতে ৬, ফরিদপুর সদরে ৫ এবং নাগরকান্দায় ২ জন হামের রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলার ১৪ জন এবং পার্শ্ববর্তী অন্যান্য জেলার ৪ জন সন্দেহভাজন রোগী শনাক্ত করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক প্রস্তুতি ও পদক্ষেপ নিয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, হামের সার্বিক পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিতে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় শয্যা ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে। হামের প্রাদুর্ভাব রোধে আমাদের মাঠপর্যায়ের কর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন এবং জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের যথাসময়ে প্রতিষেধক টিকা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

ইত্তেফাক/এএইচপি