বাগেরহাটের দুবলারচর মেহেরআলী এলাকা সংলগ্ন বঙ্গোপসাগরে জাল ফেলা নিয়ে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। এতে দুপক্ষের অন্তত তিনজন আহতের খবর পাওয়া গেছে।
আহত জেলেরা হলেন, আশিক (২৫) মো. রিয়াজ হাওলাদার (৩৫) ও অন্যপক্ষের জেলে মিজানুর রহমান (৩০)।
দুবলার মেহেরআলী থেকে মৎস্য ব্যবসায়ী মো. আলিম রোববার বিকেলে মুঠোফোনে জানান, রোববার বেলা ১২টার দিকে সুন্দরবনের মেহেরআলী সংলগ্ন সাগরে জাল পাতাকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের জেলেরা ট্রলারে করে এসে তার কেরিংবোটে হামলা করে দুই জেলেকে মারধর করে। এতে তারা গুরুতর আহত হয়েছে। হামলাকারী জেলেরা ওই কেরিংবোট থেকে নগদ টাকা, ইলিশ মাছসহ ধরার সরঞ্জাম লুট করে নিয়ে যায় বলে মৎস্য ব্যবসায়ী আলিম অভিযোগ করেছেন।
তবে এই ঘটনার প্রেক্ষিতে অন্যপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এই ঘটনায় পক্ষটির জেলে মিজানুর রহমানও আহত হয়েছেন বলে কোস্টগার্ড সূত্রে জানা গেছে।
কোস্টগার্ড সূত্র জানায়, মূলত জাল ফেলা নিয়ে তর্কের জেরে জেলেদের মধ্যে দুপক্ষের সংঘর্ষে তিন জেলে আহত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, আহত জেলেদের আলোরকোল কোস্টগার্ড কন্টিনজেটে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় বলেন, রোববার দুপুরে বঙ্গোপসাগরের মেহেরআলী এলাকায় মাছ ধরার জাল পাতাকে কেন্দ্র করে দুই গ্রুপ জেলেদের সংঘর্ষ হয়েছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
শরণখোলার থানার ওসি রোকেয়া খানম বলেন, কোস্টগার্ড আমাকে দুপক্ষের সংঘর্ষে তিনজন আহতের বিষয়টি জানিয়েছে। কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হব

