যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধে প্রধান তেল উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের লেনদেনে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।
আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ৯১ দশমিক ০৫ ডলারে পৌঁছেছে।
একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে ৮৩ সেন্ট বা ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৬ দশমিক ৫৯ ডলারে স্থির হয়।
মূলত ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বাজারে সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার দুশ্চিন্তা থেকেই ক্রুড অয়েলের এই মূল্যবৃদ্ধি ঘটেছে।
সূত্র: আল জাজিরা

