ইতিহাসের পাতায় লাবুশানে, লর্ডস টেস্ট ড্র

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৬:৪২

শেষ পর্যন্ত ড্র-ই হলো লর্ডস টেস্ট। স্টিভ স্মিথের ইনজুরির কারণে টেস্টের ইতিহাসে প্রথমবারের মতো বদলি খেলোয়াড় (কনকাশন)​ হিসেবে নামেন মারনাস লাবুশানে। কনকাশনের নিয়ম অনুযায়ী বদলি খেলোয়াড় যার পরিবর্তে নামবেন তিনিও একই ভূমিকায় খেলবেন। সে অনুযায়ী লাবুশানে স্মিথের জায়গায় ব্যাট করেন। আর ইতিহাস সৃষ্টিকারী সেই ম্যাচে লাবুশানে করেন ইনিংস সর্বোচ্চ ৫৯ রান। সেই সুবাদে ড্র-ই হলো লর্ডস টেস্ট। 

বৃষ্টির কারণে এই ম্যাচের প্রথম তিনদিনে মাত্র ৩৭.১ ওভারের খেলা অনুষ্ঠিত হয়। লো-স্কোরিং ম্যাচে শেষ দুই দিনেই ফল প্রায় অনুকূলে পেয়ে যাচ্ছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৫৮ রানের জবাবে অস্ট্রেলিয়া করে ২৫০ রান। এরপর ৬ উইকেটে ২৫৮ রান করে ইনিংস ঘোষণা দেয় ইংলিশরা। তাই অসিদের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৬৭ রানের। 

আরও পড়ুন : নকশা জালিয়াতির ঘটনায় এফআর টাওয়ারের ফারুকও গ্রেপ্তার

সেই লক্ষ্য পূরণে মাঠে নামার আগেই নির্ভরযোগ্য ব্যাটসম্যান স্মিথের না খেলার দুঃসংবাদ পায় অসিরা। ওই অবস্থায় ব্যাট করতে নেমে ৪৭ রানে তিন উইকেট হারিয়ে শঙ্কায় পড়ে যায় অস্ট্রেলিয়া। তখন হাল ধরেন স্মিথের পরিবর্তে নামা লাবুশানে ও ট্র্যাবিস হেড। এই দুজনের ৮৫ রানের জুটিই হারের শঙ্কা থেকে বাঁচায় অস্ট্রেলিয়াকে। স্মিথের বদলে খেলা লাবুশানে সর্বোচ্চ ৫৯ রান করেন। আর হেড করেন ৪২ রান। 

শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ৬ উইকেটে ১৫৪ রান করে দিনের খেলা শেষ করে। তাই ড্র’তেই সন্তুষ্ট থাকতে হয় দু’দলকে। জ্যাক লিচ ও জোফ্রা আর্চার তিনটি করে উইকেট নেন। 

ইত্তেফাক/কেআই