চট্টগ্রাম কারাগারের হাজতি আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৩

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে নুর ইসলাম নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে বিকেল ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুর ইসলাম মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, বুধবার দুপুর আড়াইটার দিকে নুর ইসলাম কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নুর ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় গ্রেপ্তার নুরুল ইসলামকে গত ৩১ জুলাই কারাগারে আনা হয়েছিল।

ইত্তেফাক/এপি