গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২

গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কামরাঙ্গীরচরের বর্জ্যের বিনিময় বাজার কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

ডিএসসিসির প্রশাসক বলেন, গ্যাস ও বিদ্যুতের সমস্যা বিগত সরকারের। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আলাদিনের চেরাগ নেই যে, ঘষা দিলেই গ্যাস, বিদ্যুৎ, পানি—সব চলে আসবে, সব সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে।

তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই; আর এই লংমার্চে তারা যে পেট্রোল বা গ্যাস ব্যবহার করছে, সেটা শুধুই অপচয়।

আব্দুস সালাম বলেন, ঋণ মাথায় নিয়ে এই সরকার ক্ষমতায় বসেছে। ৬ মাসেই রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করেছে সরকার। এজন্য বিরোধী দলের এ সরকারকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন।

ইত্তেফাক/এমএস