মাহদি সুলতানের কণ্ঠে সঙ্গীত পরিচালক এস কে সমীর ফিচারিং ‘মনের কিনারা’ শিরোনামের একটি মিউজিক ভিডিও রিলিজ হয়েছে। গীতিকার চয়নিকা সাহার রোমান্টিক ধারার সফট মেলোডি গানটি ইউটিউবে রিলিজের পরই শ্রোতাদের ব্যাপক সাড়া পেয়েছে। গান-ভিডিওটি দেখা যাচ্ছে প্রয়োজনা প্রতিষ্ঠান জেড এস ইন্টারটেইনমেন্টের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
সঙ্গীত পরিচালক এস কে সমীর বলেন, মাহদি সুলতান কে নিয়ে এটাই আমার প্রথম কাজ। গানটি যদিও বেশ কিছুদিন আগে তৈরি হয়েছিল রিলিজ হতে কিছুটা সময় লেগেছে। মাহদি সুলতানের নিজস্ব একটা ঘরানা আছে। তার শ্রোতাদের চাহিদা অনুযায়ী এই গানটি আমি তৈরি করার চেষ্টা করেছি। 'তোর মন পাড়া' গানটির পর আমি মনে করি মাহদি সুলতানের এই গানটি ও শ্রোতাদেরকে আনন্দ দিবে।
আরও পড়ুন : কমলাপুরে ট্রেনের পরিত্যক্ত বগিতে ছাত্রীর মৃতদেহ
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন সাইফুল ইসলাম রোমান। এতে মডেল হয়েছেন আলভি ও মুমু।
ইত্তেফাক/কেআই
