নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহিয়া মনি ওরফে মনিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে নরসিংদী শহরের শিক্ষা চত্বর এলাকায় মাহিয়া মনি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় চত্বর এলাকার পৌর পার্কে নারী উদ্যোক্তা মেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নরসিংদী সদর থানার ওসি এ আর এম মামুন বলেন, গত শনিবার রাতে সদর উপজেলার শিক্ষা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। গত রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

