জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা ইসরায়েলের

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৭

জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার এ ঘোষণা দিয়েছেন।

হিব্রু ভাষায় কথা বলার সময় সার বলেন, জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেবে ইসরায়েল।

ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী, জেরুজালেমের ব্রিটিশ কনস্যুলেট জেনারেল জেরুজালেম, পশ্চিম তীর ও গাজায় যুক্তরাজ্য সরকারের প্রতিনিধিত্ব করে। একই সঙ্গে ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাজ্যের রাজনৈতিক, বাণিজ্যিক, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও কাজ করে কনস্যুলেটটি।

কনস্যুলেট বন্ধের ইসরায়েলি সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

ইত্তেফাক/এবিএস