রাজধানীর উত্তরায় বিমানবন্দরের পাশে সেন্টারপয়েন্ট শপিং মলের একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ছয়তলা ভবনের পাঁচতলায় থাকা ফুডকোর্ট আগুন লাগে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে সেন্টারপয়েন্ট শপিং মলের রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। দুপুর ১টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

