রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেপ্তার ও ৪০টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৪২, ওয়ারী বিভাগ ৮০, মতিঝিল বিভাগ ৬৮, তেজগাঁও বিভাগ ১১৪, মিরপুর বিভাগ ১৪৩, গুলশান বিভাগ ৩৯, উত্তরা বিভাগ ৪২ ও গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
এতে আরও জানানো হয়, অভিযানকালে দুটি চাইনিজ কুড়াল, দুটি সুইচ গিয়ার, একটি চাকু, একটি ছুরি, ৬টি ককটেল, ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩ পিস ইয়াবা, সাত গ্রাম হেরোইন, দুটি প্রাইভেটকার, একটি অটোরিকশা, সাতটি ল্যাপটপ, ৬৭টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৪৮৪টি সিমকার্ড, ২৭টি ভিসা কার্ড ও চারটি ইলেক্ট্রনিক্স চিপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় ডিএমপি।

