মায়ের মৃত্যুতে কারাবন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির নির্দেশ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসন এ নির্দেশ দেয়।
এর আগে এদিন সকালে চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানী ধর মারা যান। সকাল সাড়ে ৯টার দিকে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের পুণ্ডরীক ধামে তার মৃত্যু হয়।

