রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) শুরু হয়েছে ‘বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল’ প্রকল্পের শেয়ার বিক্রি ও বুকিং মেলা। এক হাজার শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রকল্পে বিনিয়োগের সুযোগ দিতে এ মেলার আয়োজন করা হয়েছে।
তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আধুনিক স্থাপত্য ও বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতালের নির্মাণকাজের সূচনা হচ্ছে।
প্রকল্পটি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গড়ে উঠবে। এতে থাকবে ১ হাজার শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল। উদ্যোক্তাদের মতে, হাসপাতালটি চালু হলে উন্নত ও সমন্বিত চিকিৎসাসেবার পাশাপাশি বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়বে।
আহমেদ ইব্রাহিম সোবহান বলেন, এস রহমান প্রপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে। স্থানীয় জনগণের চিকিৎসাসেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও প্রকল্পটি ভূমিকা রাখবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদে মূল্য ও সম্ভাবনা তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, আধুনিক অবকাঠামো নির্মাণের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বসুন্ধরা গ্রুপ কাজ করে আসছে। বসুন্ধরা মেডিকেল সিটিও সেই ধারাবাহিকতার অংশ। আধুনিক অবকাঠামো, উন্নত চিকিৎসাসেবা ও মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে প্রকল্পটি বাস্তবায়নে এস রহমান প্রপার্টিজের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ।
মেলা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থী ও বিনিয়োগকারীদের জন্য এটি খোলা থাকবে।
এস রহমান প্রপার্টিজের তত্ত্বাবধানে বাস্তবায়িত হতে যাওয়া প্রকল্পটিতে বিনিয়োগকারীদের জন্য বিশেষ ছাড়, সহজ কিস্তি, চিকিৎসাসেবায় ছাড় এবং কার পার্কিংয়ের মালিকানাসহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে। পাশাপাশি শেয়ার কিনে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি জেতার সুযোগও থাকছে।
এস রহমান প্রপার্টিজের চেয়ারম্যান এস এম শাহিদুর রহমান জানান, হাসপাতাল প্রকল্পের শেয়ারের পাশাপাশি মেডিকেল শপ ও চিকিৎসকদের চেম্বারেও বিনিয়োগের সুযোগ থাকছে।
উদ্যোক্তারা আশা করছেন, তানভীর বসুন্ধরা গ্রুপ ও এস রহমান প্রপার্টিজের অংশীদারত্বে নির্মিত হাসপাতালটি বসুন্ধরা আবাসিক এলাকার পাশাপাশি সারাদেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং স্থানীয়দের বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগ্রহীরা সরাসরি মেলায় গিয়ে কিংবা প্রতিষ্ঠানের ওয়েবসাইট (bashundharamedicalcity.com) ও করপোরেট কার্যালয়ে যোগাযোগ করে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন। এ ছাড়া প্রকল্প সম্পর্কে জানতে এস এম শহীদুর রহমান, চেয়ারম্যান, এস রহমান গ্রুপের সঙ্গে যোগাযোগ করা যাবে। মোবাইল : ০১৩১৮-১৬০৬৫৫। ই-মেইল: [email protected]। হেড অফিস: জেসিএক্স বিজনেস টাওয়ার, লেভেল-১২, ব্লক-আই, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা।

