সিপিএলের অভিষেক রাঙিয়ে মিরাজ বললেন, ‘চমৎকার মুহূর্ত’

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০০

প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে নেমেই নিজের জাত চিনিয়েছেন মেহেদী হাসান মিরাজ। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ৪ ওভার বল করে ৩ উইকেট শিকার করেছেন এই টাইগার অলরাউন্ডার। মিরাজের এমন বোলিং নৈপুণ্যে জয় পেয়েছে গায়ানা অ্যামাজনও। 

সিপিএলে এমন স্বপ্নের অভিষেকের পর মিরাজ বলেন, ‘আমার মনে হয় এটি আমাদের জন্য একটি দারুণ শুরু এবং চমৎকার মুহূর্ত। পিচটা দেখে মনে হচ্ছে কিছুটা স্পিন সহায়তা পাওয়া যেতে পারে। আমি শুধু মাথায় রেখেছি, বোলিং করার জন্য এটি একটা দারুণ উইকেট। সঠিক জায়গায় বল ফেলতে পারলে ব্যাটসম্যানদের জন্য তা কঠিন হয়ে দাঁড়াবে, আমি ঠিক এভাবেই ভাবছি এবং সঠিক জায়গায় বল করে তাদের চাপে ফেলার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘আমার মতে, এই উইকেটে ঘণ্টায় ৮৫ থেকে ৯০ কিলোমিটার গতি বেশ কার্যকর। আমি সেই গতিতেই বল করার চেষ্টা করছি। দর্শকরা দারুণ, তারা এসে ওয়ারিয়র্স দলকে সমর্থন জোগাচ্ছে, যা সত্যিই উপভোগ্য বিষয়। আশা করি তারাও খেলাটি খুব উপভোগ করেছে।’

৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় ৩টি শিকার করেছেন মিরাজ। বল হাতে জাত চেনালেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪ বলে মাত্র ১ রান করে আউট হন এই টাইগার অলরাউন্ডার। 

 

ইত্তেফাক/জেডএইচ