ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা নিয়ে নিজের মনে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান।
সম্প্রচারিত ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ‘অনুতাপ’ শব্দটিতে বিশ্বাস করেন না। তবে সুযোগ পেলে তিনি আবার ঠিক একই পদক্ষেপ গ্রহণ করবেন বলে উল্লেখ করেন।
যুদ্ধের কারণে সমর্থকদের মনোবল ভেঙে পড়ার গুঞ্জন তিনি খারিজ করে দেন। ট্রাম্পের মতে, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না দেওয়ার বিষয়ে মার্কিন জনগণ এবং তার সমর্থকরা গর্বিত।
মধ্যবর্তী নির্বাচনের পরপরই এই যুদ্ধ শেষ হবে বলে ট্রাম্প পুনরায় আশা প্রকাশ করেন। রিপাবলিকান পার্টির কংগ্রেসীয় নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াইয়ে তেহরান প্রভাব ফেলার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচনের পরেই পরিস্থিতি স্বাভাবিক হবে।
সূত্র: মিডল ইস্ট আই

