সৌদি আরবে সাম্প্রতিক ড্রোন হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইরানের সঙ্গে সালামচেহ সীমান্ত ক্রসিং (বর্ডার) বন্ধের নির্দেশ দিয়েছে ইরাক। শনিবার (১২ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
নিরাপত্তা সূত্র দুটি নিশ্চিত করেছে, সৌদি আরবে হামলা পরিচালনাকারী অপরাধীদের খুঁজে বের করতে বর্তমানে একটি বিস্তৃত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এর আগে শুক্রবার রিয়াদ জানায়, তাদের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইনে ড্রোন হামলা চালানো হয়েছে এবং সেই ড্রোনগুলো ইরাক থেকেই উৎক্ষেপণ করা হয়েছিল।
সূত্র: রয়টার্স

