হোয়াটসঅ্যাপে ও মোবাইলে গোপন কথা বলতে নিষেধ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, হোয়াটসঅ্যাপ ও মোবাইলে গোপন কথা বলা যাবে না।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ায় জনার কেঁওচিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা শিক্ষার্থীদের সাবধান করে বলেন, ‘হোয়াটসঅ্যাপ কিংবা মোবাইলে কোন গোপন কথা বলবে না।’
না বলার কারণ হিসেবে তিনি একটি সংবাদ মাধ্যমের রিপোর্টের তথ্য তুলে ধরেন।
অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘১১শ টাকা দিলে তিন মাসের কথোপথন হোয়াটসআ্যপে লিখিত আকারে আসবে। এবং ১৫শ টাকা দিলে ছয় মাসের।’
তিনি আরও বলেন, ‘তুমি যদি মারত্মক গোপন কথা বলে ফেলো মোবাইলে, খবরদার, আল্লাহর কাছে তো রেকর্ড হচ্ছেই, বান্দার কাছেও রেকর্ড হচ্ছে।

