শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত দুই মরদেহ উদ্ধার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১১

রাজধানীর শাহবাগ এলাকায় পৃথক স্থান থেকে দুইজ‌নের মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। উদ্ধার হওয়া ব‌্যক্তিরা ভবঘুরে ছি‌লেন ব‌লে ধারণা করছে পু‌লিশ। তাদের বয়স আনুমানিক (৬৫) ও (৪৫) বছর।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজধানীর জাতীয় ঈদগাহর প্রধান ফটকের সামনের ফুটপাত এবং কদম ফোয়ারা মোড় থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মর‌দেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান জানান, খবর পেয়ে সুপ্রিম কোর্ট সংলগ্ন ফুটপাত ও জাতীয় ঈদগাহের পাশ থেকে দুইজ‌নের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। তা‌দের পরিচয় শনাক্তের জন‌্য সিআইডির ফরেনসিক টিম কাজ কর‌ছে। 

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ওই দুই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থতাজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

 

 
ইত্তেফাক/এমএএম