বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জিজ্ঞাসাবাদের তলবে হাজির না হয়ে এক মাসের সময় চেয়ে আবেদন করেছেন তিনি।
বর্তমানে তিনি চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করবিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জিজ্ঞাসাবাদের তলবে হাজির না হয়ে এক মাসের সময় চেয়ে আবেদন করেছেন তিনি।ছেন উল্লেখ করে তার আইনজীবী বা প্রতিনিধির মাধ্যমে দুদকের অনুসন্ধান কর্মকর্তার কাছে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, সাবেক এই সেনাপ্রধানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন সামরিক কেনাকাটায় অনিয়ম-দুর্নীতি এবং বিদেশে অর্থ পাচারসহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে হাজির হতে নোটিশ দেওয়া হয়েছিল।
তবে নির্ধারিত দিনে হাজির না হয়ে শফিউদ্দিন আহমেদের পক্ষ থেকে লিখিত চিঠি দেওয়া হয়।
চিঠিতে জানানো হয়, তিনি বর্তমানে পূর্বনির্ধারিত চিকিৎসার কারণে দেশের বাইরে অবস্থান করছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার দেশে ফিরতে আরও কিছু দিন সময় লাগবে। তাই দেশে ফিরে অনুসন্ধানে পূর্ণ সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করে চিঠিতে দুদকের কাছে ১ মাসের সময় প্রার্থনা করা হয়েছে।
দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আবেদনটি পর্যালোচনা করে আইনানুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি হাজির না হলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

