অন্যরকম লুকে অমিতাভ বচ্চন

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ০২:৩৪

সাদা দাড়ি, গোঁফ এবং লম্বা সাদা চুল। কপালে লাল তিলক। প্রকাশ্যে এল ‘সায়ে রা নরসিমা রেড্ডি’ ছবিতে অমিতাভ বচ্চনের প্রথম লুক। নরসিমা রেড্ডির গুরু গোসাই ভেঙ্কান্নার চরিত্রে দেখা যাবে বিগ বিকে। সোশ্যাল মিডিয়ায় অমিতাভের প্রথম লুক শেয়ার করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।

অমিতাভ বচ্চনের পাশাপাশি আরো প্রকাশ্যে এসেছে তামান্না, চিরঞ্জীবি, সুদীপ, বিজয় সেতুপতিসহ ছবির অন্য অভিনেতা-অভিনেত্রীদেরও প্রথম লুক।

আরো পড়ুন: দ্রুত বিচার না হওয়ায় বাড়ছে ধর্ষণ: হাইকোর্ট

জানা গেছে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতবাসীর প্রথম বিদ্রোহের কাহিনী উঠে আসবে এই ছবিতে। অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার স্বাধীনতা সংগ্রামী নরসিমা রেড্ডির চরিত্রে অভিনয় করছেন অভিনেতা চিরঞ্জীবি। ছবির পরিচালনা করছেন সুরেন্দ্র রেড্ডি। সঙ্গীত পরিচালনা করছেন অমিত ত্রিবেদী। আগামী ২০ আগাস্ট মুক্তি পাবে এই সিনেমার টিজার।

ইত্তেফাক/বিএএফ