ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প 

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করে তাদের সম্পূর্ণ ‘নির্মূল’ করবেন নাকি করবেন না, সে সংক্রান্ত এক সংকটময় সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান।

নিজের ভবিষ্যৎ সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, ‘আমার সামনে একটি বড় সিদ্ধান্ত আসছে। আমি কি সেখানে গিয়ে তাদের নির্মূল করব নাকি করব না?’

নিজের অনিশ্চিত কৌশলের কথা তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘এটি একটি বিশাল সিদ্ধান্ত। আমার ক্ষেত্রে যেকোনো কিছুই ঘটতে পারে।’

একই সঙ্গে তিনি নিশ্চিত করেন, ইরান ওয়াশিংটনের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে চলেছে এবং তেহরান একটি সমঝোতায় পৌঁছাতে বা চুক্তি করতে আগ্রহী।

সূত্র: মিডল ইস্ট আই

ইত্তেফাক/টিএইচ