রাজধানীর ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৭

রাজধানীর রমনা এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রমনা এনএসআই সদর দপ্তরের গেইটের বিপরীত পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) তানভীর হাসান জানান, সকালে পথচারীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তানভীর হাসান আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তে সিআইডি ফরেনসিক টিমকে খবর দেয়া হয়েছে।

ইত্তেফাক/এমএএম