আসিয়ান কাপের বাংলাদেশ দলে নতুন তিন প্রবাসী ফুটবলার!

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪০

আগামী ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো পর্দা উঠবে ফিফা আসিয়ান কাপের। এবারের আসরে খেলবে বাংলাদেশ। আসন্ন এই টুর্নামেন্টের আগে এখন আলোচনা ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড নিয়ে। এখনও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হয়নি। 

তবে জাতীয় দলের একাধিক সূত্র জানিয়েছে, অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়েই চূড়ান্ত স্কোয়াড সাজিয়েছেন কোচ থমাস ডুলি। এছাড়া চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে যাচ্ছেন নতুন তিন প্রবাসী ফুটবলার। 

প্রবাসী খেলোয়াড়দের মধ্যে ট্রায়ালে অংশ নিয়েছিলেন ইয়াসার তাহমিদ, দেবজিৎ সরকার, সাইফ কেরাওয়ালা, শুকি ইতোফুসা, জিদান ইউসুফ ও ইউসুফ আহমেদ। তাদের মধ্যে ইয়াসার ও দেবজিৎকে আগেই ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়।

বাকি চারজনের মধ্যে চূড়ান্ত দলে জায়গা পাওয়ার লড়াইয়ে এগিয়ে আছেন  শুকি ইতোফুসা ও জিদান ইউসুফ। এছাড়া ইংল্যান্ডের বোরহ্যাম উড এফসিতে খেলা ফারহান আলীকেও চূড়ান্ত দলে দেখা যাবে বলে জানা গেছে। 

যুক্তরাষ্ট্রপ্রবাসী গোলরক্ষক সাইফ কেরাওয়ালা আলোচনায় থাকলেও তাকে ২৩ সদস্যের দলে দেখা যাবে না। এছাড়া বাদ পড়েতে যাচ্ছে অভিজ্ঞ গোলকিপার আনিসুর রহমান জিকোও।

‎ঢাকায় দলের ক্যাম্পে না থাকলেও ইন্দোনেশিয়ায় গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী ও সামিত সোম। তাদের অন্তর্ভুক্তি দলের মাঝমাঠে অভিজ্ঞতা বাড়াবে।

২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের আসিয়ান কাপ। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

আসিয়ান কাপের বাংলাদেশ দল

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ

ডিফেন্ডার: তপু বর্মন, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, রহমত মিয়া, তারিক কাজী, জায়ান আহমেদ, জিদান ইউসুফ

মিডফিল্ডার: মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, হৃদয়

ফরোয়ার্ড: শেখ মোরসালিন, রাকিব হোসেন, মিনহাজুল করিম স্বাধীন, ফাহামিদুল ইসলাম, হামজা চৌধুরী, শমিত সোম, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতফুসা

ইত্তেফাক/জেডএইচ