বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা বহিষ্কার

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১৩:০৪

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ইউনুস হাসান অন্তুকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগরের সভাপতি রকি কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিবের যৌথ সম্মতিক্রমে সংগঠনের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার কারণে রাজশাহীর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শাখা ছাত্রলীগের অন্তর্ভুক্ত বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ইউনুস হাসান অন্তুকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

ইত্তেফাক/আরকেজি