একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৭৪৭

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:২১

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এই সময়ে ৭৪৭ জনের হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারের হিসাবে, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল সেপ্টেম্বর মাসেই প্রাণ গেছে ৭৯ জনের; যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৬১ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ৪০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩১৭ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন, চট্টগ্রাম বিভাগে ১৮০ জন, খুলনা বিভাগে ৮১ জন, রংপুর বিভাগে ৫২ জন এবং বরিশাল বিভাগে ২৫ জন আক্রান্ত হয়েছেন। তবে রাজশাহী ও সিলেট বিভাগে নতুন করে কেউ আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

এতে আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৯ হাজার ১৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৪ হাজার ৮৩৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৪ হাজার ১৩৩ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ে মারা গেছেন ১৭৬ জন।

ইত্তেফাক/এমএস