জিদানের প্রথম ফ্রান্স দল ঘোষণা, ডাক পেলেন পাঁচ নতুন মুখ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২০

ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দল ঘোষণা করেছেন জিনেদিন জিদান। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আসন্ন উয়েফা নেশনস লিগের ম্যাচগুলোকে সামনে রেখে ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন তিনি।

জিদানের দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পাঁচ ফুটবলার; জেরেমি জাকে, অ্যান্ডি দিউফ, লুকা দা কুনহা, এস্তেবান লেপল ও গিয়োম রেস্তে। তবে ‍রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার অঁরেলিয়ে চুয়ামেনি’র জায়গা হয়নি। বিশ্বকাপ স্কোয়াডে না থাকা এদুয়ার্দো কামাভিঙ্গাকে ফিরিয়েছেন জিদান।

পাঁচ নতুন ফুটবলারকে নিয়ে জিদান বলেন, ‘এরা এমন সব খেলোয়াড় যারা এখানে থাকার যোগ্য এবং তাদের আমি দেখতে চাই। সবাইকেই কাজে লাগানো হবে। খেলাটাই আমাকে অনুপ্রাণিত করে। আমি এই খেলোয়াড় ও দলটিকে খেলতে দেখতে চাই।’ 

আসন্ন আন্তর্জাতিক উইন্ডোতে চারটি ম্যাচ খেলবে ফ্রান্স। আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর ২৯ সেপ্টেম্বর বেলজিয়ামের মাঠে খেলবে ফ্রান্স। ২ অক্টোবর ইতালির বিপক্ষে ঘরের মাঠে নামার পর ৫ অক্টোবর আবারও বেলজিয়ামের মুখোমুখি হবে তারা।

উয়েফা নেশনস লিগে ফ্রান্সের দল-

গোলরক্ষক: মাইক মেনিয়াঁ, গিয়োম রেস্তে, রবিন রিসের

ডিফেন্ডার: অ্যান্ডি দিউফ, জেরেমি জাকে, পিয়ের কালুলু, ইব্রাহিমা কোনাতে, জুল কুন্দে, ম্যাক্সেন্স লাক্রোয়া, আদ্রিয়েন ত্রুফের, দয়ো উপামেকানো

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, রায়ান শেরকি, লুকা দা কুনহা, মানু কোনে, আদ্রিয়েন রাবিও, ওয়ারেন জাইর-এমেরি

ফরোয়ার্ড: ব্র্যাডলি বারকোলা, উসমান ডেম্বেলে, দেজিরে দুয়ে, ম্যাথিস লেপল, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে

ইত্তেফাক/জেডএইচ