জামালপুরের মাদারগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শহর শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ব্যবসায়ী নুরনবী লুলু সরকারকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বালিজুড়ী বাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নুরনবী লুলু সরকার পৌর শহরের বালিজুড়ী পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এছাড়া তিনি পৌর আওয়ামী লীগের দুইবারের সাধারণ সম্পাদক।
তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়। তিনি বলেন, ‘নাশকতার মামলায় সম্পৃক্ততা থাকায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাকে আদালতে পাঠানো হবে।’

