ফ্রি কিক থেকে মেসির দুর্দান্ত গোল, তবু জিততে পারল না ইন্টার মিয়ামি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯

গোল করেই চলছেন লিওনেল মেসি। তবে জয়ের দেখা পাচ্ছে না ইন্টার মায়ামি। ড্রয়ের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে তারা। সোমবার (২১ সেপ্টেম্বর) সান দিয়েগো এফসির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মিয়ামি।

মেজর লিগ সকারে এই নিয়ে টানা চার ম্যাচ ড্র করলো লিওনেল মেসির দল। এই ম্যাচে ক্লাবের হয়ে নিজের ১০১তম গোল করেন এই আর্জেন্টাইন সুপারস্টার। অন্যদিকে সান দিয়েগোর হয়ে জোড়া গোল করেন আন্দ্রেস দ্রেয়ার।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সান দিয়েগো। ১২ মিনিটে গোল করেন দ্রেয়ার। জেপ্পে টভের্সকভের বাড়ানো বল দারুণভাবে কাজে লাগান তিনি। তবে ম্যাচের ২৪ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোলে মায়ামিকে সমতায় ফেরান মেসি। এটি ছিল চলতি মৌসুমে লিগে তার ২০তম গোল। এতে ১-১ গোল সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। 

এরপর ম্যাচের ৪ মিনিটে গোল করে ইন্টার মিয়ামিকে সাময়িকভাবে এগিয়ে দেন লুইস সুয়ারেস। তবে ৮ মিনিট পরই সমতা ফেরায় সান দিয়েগো। নিজের দ্বিতীয় গোলটি করে সমতা ফেরান দ্রেয়ার। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

ইত্তেফাক/জেডএইচ