বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি পরে খেলবেন মেসি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২

বিশ্বকাপের পর ফিফার প্রথম আন্তর্জাতিক উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বলিভিয়া, বুরকিনা ফাসো এবং বেনিনের মোকাবিলা করবে আলবিসেলেস্তেরা। এর মধ্যে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। 

আগামী ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচের সময় যত ঘনিয়ে আসছে ততই যেন ফুটবলপ্রেমীদের মধ্যে আবেগী মুহূর্ত তৈরি হচ্ছে। এমনকি স্বয়ং মেসিরও এই বিশেষ ম্যাচকে ঘিরে তৈরি হয়েছে আলাদা অনুভূতি। যার আবেগ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

মেসির বিদায়ী ম্যাচ উপলক্ষে বিশেষ জার্সি তৈরি করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিশেষ জার্সিরই একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শেষ ম্যাচ… সারা জীবনের জন্য একটি জার্সি।’

ঘরের মাঠ মনুমেন্টালে স্বাভাবিকভাবেই ‘হোম কিট’ পরবেন মেসিরা। তবে কিছুটা নতুনত্ব রয়েছে এবারের জার্সিতে। বিশেষ জার্সির নাম ও নম্বর লেখা হয়েছে সোনালি রঙে। 

জার্সির কলার ও হাতাতেও থাকছে সোনালি আউটলাইন। আর পেছনের অংশে আর্জেন্টিনার জাতীয় পতাকার ঐতিহ্যবাহী প্রতীক ‘সোল দে মায়ো’ (মে সূর্য) আঁকা থাকবে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Leo Messi (@leomessi)

ইত্তেফাক/জেডএইচ