পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, উপ-পুলিশ কমিশনার ও বিশেষ পুলিশ সুপারসহ বিভিন্ন পদে মোট ৩৬ কর্মকর্তাকে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে একজন কর্মকর্তার আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে জনস্বার্থে অবিলম্বে এসব আদেশ কার্যকরের কথা বলা হয়েছে।
প্রথম প্রজ্ঞাপনে ১৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে ফাতিহা ইয়াসমিনকে এপিবিএনের পুলিশ সুপার, মোনালিসা বেগমকে পিটিসি রংপুরের পুলিশ সুপার, মো. জাহিদুল ইসলামকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীর কমান্ড্যান্ট, মো. আবু হাসানকে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার এবং মুহাম্মদ রহমত উল্লাহকে পুলিশ টেলিকম ঢাকার পুলিশ সুপার করা হয়েছে। মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে ৬ এপিবিএন, মহালছড়ি, খাগড়াছড়ির পুলিশ সুপার, শারমিন আক্তারকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমীনুল ইসলামকে পিএসটিএস বেতবুনিয়ার পুলিশ সুপার এবং আসমা আখতারকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
এছাড়া মো. নাছির উদ্দিন যুবায়েরকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার, শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার, তোফায়েল আহম্মেদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, মো. সাজ্জাদুর রহমান রাসেলকে একই ইউনিটের উপপুলিশ কমিশনার, মেরিনা আক্তারকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, মোহাম্মদ মহিউল
ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। অন্যদিকে, আগের প্রজ্ঞাপনে শাহরিয়ার আল মামুনকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
দ্বিতীয় প্রজ্ঞাপনে ১০ কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে। মো. বদরুদ্দোজাকে নেত্রকোনার পুলিশ সুপার, মো. তরিকুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, মু. জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার, শাহ মো. আব্দুর রউফকে বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার, মীর মনির হোসেনকে রাজবাড়ীর পুলিশ সুপার, মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, উজ্জ্বল কুমার রায়কে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং আলী হায়দার চৌধুরীকে মেহেরপুরের পুলিশ সুপার করা হয়েছে। মো. নূরুল আমীন হাওলাদারকে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
তৃতীয় প্রজ্ঞাপনে আট কর্মকর্তাকে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়েছে। মোহাম্মদ এনামুল হককে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়ির অতিরিক্ত ডিআইজি, পরিতোষ ঘোষকে এপিবিএনের পার্বত্য জেলাসমূহের কার্যালয়ে ডিআইজি এবং হাবিবুর রহমান খানকে টিডিএস ঢাকার কমান্ড্যান্ট করা হয়েছে।
.এছাড়া মোহাম্মদ আনিছুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি, মো. গিয়াস উদ্দিন আহমদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি এবং মোহাম্মদ জসিম উদ্দিনকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।

