নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুর থানার ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে ইকবাল রোডের ২/১৪ নম্বর বাসায় চালিয়ে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুমিকে আটক করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে মোহাম্মদপুর এলাকার বিএনপি নেতা কর্মীরা তাকে আটক করে পুলিশে খবর দেয়, পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
উল্লেখ্য, মোস্তাক আহমেদ রুহী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন।
২০২৪ সালের আগস্টে তার বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, মারপিট, প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়।

