রিয়ালে সুযোগ পাচ্ছেন না ব্রাজিল তারকা, আনচেলত্তির ক্ষোভ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৪

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে সুবিধা করতে পারছেন না এন্দ্রিক। সেল্টা ভিগোর বিপক্ষে মাত্র ৪ মিনিটের জন্য বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। এছাড়া আর কোনো সুযোগই পাননি এই ব্রাজিলিয়ান। এন্দ্রিকের নিয়মিত একাদশে জায়গা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

চলতি মৌসুমে তিনটি ম্যাচে বেঞ্চে বসেই সময় কাটাতে হয়েছে এন্দ্রিককে। আর চোটের কারণে মিস করেছেন আরও চারটি ম্যাচ। অথচ ২০২৬ সালের শুরুতে লিঁওতে ধারে খেলার সময় ২১ ম্যাচে ৮টি গোল এবং ৮টি অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন এই তরুণ।

ইউরোপে দক্ষিণ আমেরিকান তরুণ ফুটবলারদের নিয়মিত খেলার সুযোগ না পাওয়া নিয়ে ক্ষোভ ঝেড়েছেন ব্রাজিল কোচ আনচেলত্তি। তিনি বলেন, ‘ব্রাজিলিয়ান তরুণ ফুটবলারদের মূল সমস্যা হলো তারা নিয়মিত খেলার সুযোগ পায় না। যার ফলে তাদের স্বাভাবিক উন্নতি থমকে যায়।’ 

তিনি আরও বলেন, ‘শুধু এন্দ্রিক নয়, এস্তেভাওয়ের মতো উদীয়মান প্রতিভাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। তারা ১৮ বা ১৯ বছর বয়সেই ইউরোপের বড় বড় ক্লাবে যোগ দিচ্ছে, কিন্তু খেলার জন্য পর্যাপ্ত জায়গা পাচ্ছে না।’

Endrick is showing Real Madrid what he's made of during Lyon loan - but  'new Pele' still fighting an uphill battle to earn Brazil World Cup spot |  Goal.com India

সেলেসাওদের কোচ বলেন, ‘নিয়মিত মাঠে নামতে না পারলে একজন ফুটবলারের বিকাশ ঘটা কোনোভাবেই সম্ভব নয়। আমাদের দলে অত্যন্ত সম্ভাবনাময় কিছু তরুণ প্রতিভা রয়েছে। এন্দ্রিক ভবিষ্যতে ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হয়ে উঠবে, কিন্তু তার জন্য সবার আগে তাকে নিয়মিত খেলতে হবে।’

ইত্তেফাক/জেডএইচ