‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান’

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২

৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অবস্থান থেকে ইরান কোনোভাবে সরে আসবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের অভ্যন্তরীণ বিষয়ক ও পরিষদ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সালেহ জোকার।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের অর্ধ-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জোকারের বক্তব্য উদ্ধৃত করে জানায়, বিভিন্ন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানি জনগণের একটি ‘আইনসম্মত অধিকার’ এবং এটি দেশের মৌলিক অধিকারের অংশ।

তিনি জানান, ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে আগ্রহী নয়, তবে শিল্প, চিকিৎসা, কৃষি এবং জ্বালানি উৎপাদনে পারমাণবিক বিজ্ঞানের সুবিধা নেওয়া অব্যাহত রাখা উচিত।

মোহাম্মদ সালেহ জোকার।

মোহাম্মদ সালেহ জোকার বলেন, ‘আমাদের ৬০ শতাংশ সমৃদ্ধকরণের প্রয়োজন নেই বলে যে দাবি করা হয়, তা মূলত শত্রুপক্ষের ইচ্ছা।’ তিনি আরও যোগ করেন, সমৃদ্ধকরণ সংক্রান্ত জনগণের এই অধিকার রক্ষা করা ইরানের জন্য আবশ্যক।

সূত্র: আল জাজিরা

ইত্তেফাক/টিএইচ