ইরান বর্তমানে এক পূর্ণাঙ্গ সম্মিলিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি। এর মধ্যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, নিরাপত্তা, প্রতিরক্ষা ও মনস্তাত্ত্বিক যুদ্ধও রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) তাসনিম নিউজের বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
কমান্ডার কারামি জানান, সংজ্ঞানাত্মক বা মনস্তাত্ত্বিক যুদ্ধে শত্রুপক্ষ সাধারণ মানুষের জনমত প্রভাবিত করতে এবং মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে সংবাদমাধ্যম ও সাইবার জগতকে ব্যাপকভাবে ব্যবহার করছে।
একই সঙ্গে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলার প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, তেহরান যেকোনো ধরনের অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে এবং এই প্রতিরোধ অব্যাহত থাকবে।
সূত্র: আল জাজিরা
