বনানীতে এফ আর টাওয়ারের পাশের বহুতল ভবনে আগুন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৮

রাজধানীর বনানী এলাকার একটি বহুতল ভবনে আগুন লাগে। খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।  তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বনানীর এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ার নামের একটি ভবনে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান, বিকাল ৫টা ৩৬ মিনিটের দিকে তারা আগুন লাগার খবর পান। এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ার ২৬ তলা ভবনের ২৩ তলায় আগুনের খবর পেয়েছি। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

 
ইত্তেফাক/এনএ