আগামী ছয় মাসের জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার রাতে জেলা এনসিপির আহ্বায়ক বাঁধন মিয়া, সদস্যসচিব ফেরদৌস আমিনা ও সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্লা শুভ যৌথভাবে এ কমিটির অনুমোদন দেন।
নবগঠিত এই কমিটিতে শাহিদ আলমকে আহ্বায়ক ও সোহেল সরদারকে সদস্যসচিব করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক বাঁধন মিয়া জানান, জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করার লক্ষ্যে টুঙ্গিপাড়া উপজেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাঁধন মিয়া আরও জানান, টুঙ্গিপাড়ার পাশাপাশি সাংগঠনিক ভিত্তি জোরদার করতে গোপালগঞ্জ জেলার বাকি চারটি উপজেলায়ও একই প্রক্রিয়ায় কমিটি গঠন করা হয়েছে।
