ইরান থেকে তেল রপ্তানি বন্ধ হলে মধ্যপ্রাচ্যেও তেল বিক্রি বন্ধ থাকবে: গালিবাফ 

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৫

ইরানের শীর্ষ নেতৃত্ব আমেরিকা ও মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে কঠোর বার্তা দিয়েছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ স্পষ্ট করে বলেছেন, ইরান যদি তেল বিক্রি করতে না পারে, তাহলে এই অঞ্চলের অন্য কোনো দেশও তেল রপ্তানি করতে পারবে না।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে গালিবাফ এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যে অঞ্চল থেকে ইরান তেল বিক্রি করতে পারবে না, সেখান থেকে অন্য কেউও তেল বিক্রি করতে পারবে না। আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে এই অঞ্চলের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।

আমেরিকা ও আঞ্চলিক দেশগুলোর প্রতি এই সতর্কবার্তা ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এবিএস