বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচের দল ঘোষণা আফগানিস্তানের

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৯:১১

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এ ছাড়া জিম্বাবুয়ে ও বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্যও দল ঘোষণা করেছে আফগানরা।

আগামী ৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট। এরপর ১৭ অক্টোবর বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ।

১৯ অক্টোবর আফগানিস্তান-জিম্বাবুয়ে এবং ২১ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ। ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচ আবুধাবিতে এবং শেষ ম্যাচ হবে শারজাহতে।

আফগানিস্তানের টেস্ট স্কোয়াড: রহমত শাহ (অধিনায়ক), আবদুল মালিক, সেদিকউল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, রহমানউল্লাহ গুরবাজ, শহিদউল্লাহ কামাল, আফসার জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (সহ-অধিনায়ক এবং উইকেটরক্ষক), ইসমাত আলম, কাইস আহমদ, জিয়া আকবর, খলিল গুরবাজ, সেলিম সাফি, জিয়াউর রহমান শরিফি, ইয়ামিন আহমদজাই।

রিজার্ভ: বাহির শাহ মেহবুব, নাসের মারুফখিল, বিলাল সামি, বশির আহমদ।

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের স্কোয়াড: রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক এবং সহ-অধিনায়ক), ইবরাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, বিলাল সামি, ফজলহক ফারুকী, জিয়া উর রহমান শরিফি, ইয়ামিন আহমদজাই।

রিজার্ভ: কাইস আহমদ।

ইত্তেফাক/জেডএইচ